কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। বঙ্গোপসাগরে এবার এক জেলের জালে ধরা পড়ল ২০ কেজি ওজনের একটি কোরাল মাছ। জেলে শাকিল মাঝির ইলিশের জালে এই মাছটি ধরা পড়ে। বুধবার দুপুরে কোরাল মাছটি কুয়াকাটা মৎস্য বাজারে নিয়ে আসা হয়। পরে নিলামের মাধ্যমে ১ হাজার ৫০ টাকা কেজি দরে স্থানীয় এক মৎস্য ব্যবসায়ি শাহাবুদ্দিন মাছটি কিনে নেন।
জেলে শাকিল মাঝি জানান , সাগরে জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে কোরালটি আটকা পড়ে। এর আগে এত বড় মাছ তাদের জালে ধরা পড়েনি। প্রথমে মাছটি জাল থেকে ট্রলারে তুলতে বেগ পেতে হয়েছে। তবে মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে জেলেরাও খুশি।
মাছ ব্যবসায়ী শাহাবুদ্দিন জানান, সমুদ্রিক বড় মাছের চাহিদা রয়েছে। তাই মাছটি ঢাকার বাজারে পাঠানো হবে।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গভীর সাগরে আরও বড় বড় মাছ রয়েছে। জেলেরা গভীর সাগরে জাল ফেললে আশা করা যায় নিরাশ হবেন না। আগের চেয়ে সাগরে মাছের উৎপাদন বেড়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments