উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু অধিকার ও সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের কার্যালয় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উজিরপুর সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ওয়ার্ল্ড ভিশনের এ্যাক্টিং সিনিয়র ম্যানেজার ও বরিশালের এসিও সিলভিয়া ডেইজির সঞ্চালনায় বক্তব্য রাখেন উজিপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম সরদার, উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শরীফ, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, উজিরপুর প্রেসক্লাবের সদস্য মোঃ সুমন বালি, সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক জুনায়েদ খান সিয়াম, প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান সুমন, সাংবাদিক ইউনিয়নের সদস্য গোলাম মোস্তফা আকাশ ও প্রেসক্লাব সদস্য মোঃ সোহাগ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরশীপ অফিসার পলাশ রঞ্জন সরকার, সিআরএসএস এর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কোর্ডিনেটর রিগবী সেতু গোমেজ, মনিটরিং এন্ড ইভিউলেশন স্পেশালিস্ট অফিসার রাকিবুল ইসলাম, এ্যানি মিতা বৈরাগী, জয়ধর, সিনথিয়া তন্বী, জেমস্ সানি বৈরাগী, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আবু রায়হান. এ্যাকাউন্ট এন্ড এডমিন অসিত দাস। এ সময় সঞ্চালক সিলভিয়া ডেইজি প্রতিষ্ঠানের বিগত অর্থ বছরে সম্পাদিত কর্মের সফলতার বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। একই সাথে ২০২৫ সালের কর্মপরিকল্পনার অংশ হিসেবে ক্ষুধা মুক্ত শিশু, অপুষ্টি মুক্ত শিশু, বাল্যবিবাহ মুক্ত উপজেলা, জিরো শিশুশ্রম ও প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মুক্ত আলোচনা কারা হয়।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments