ডেস্ক রিপোর্ট: ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজ সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে আগামী ২৪ ডিসেম্বর শনিবার দেশব্যাপী জেলা ও মহানগরে (ঢাকা ব্যাতিত) গণ-মিছিল অনুষ্ঠিত হবে।আজ এক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
সর্বস্তরের জনসাধারণ এবং বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সবস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আগামী শনিবারে জেলা ও মহানগরের গণ-মিছিলে যোগ দিয়ে ১০ দফার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানানো যাচ্ছে।
উল্লেখ্য, বিগত ১০ ডিসেম্বর ২০২২ বিএনপি’র ঢাকা বিভাগীয় গণ-সমাবেশ থেকে ১০ দফা দাবি উত্থাপন করে উক্ত দাবিতে ২৪ ডিসেম্বর দেশব্যাপী জেলা ও মহানগরে গণ-মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।
ঢাকা মহানগরীতে গণ-মিছিল আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
সব মন্তব্য
No Comments