ডেস্ক রিপোর্ট: ফেনীর ছাগলনাইয়া বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ছাগলনাইয়া পৌর সভা ১, ২ ও ৩ ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে বিতরণ করেন ফেনী-১ আসনের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেন, যতদিন পর্যন্ত বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হবে আমরা জিয়া পরিবার আপনাদের পাশে আছি। বন্যায় যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে তাদেরকে আমরা বিএনপির পক্ষ থেকে টিন দিয়ে সহযোগিতা করবো। বিগত ১৬ বছর ধরে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা নির্যাতিত ও বিভিন্ন মামলা হামলার শিকার। ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। হাজার হাজার শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে। এসময় তিনি আরো বলেন, আগামী দিনে কোন সন্ত্রাসী ও লুটপাটকারীর জায়গা বিএনপিতে হবে না।
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
সব মন্তব্য
No Comments