স্টাফ রিপোর্টার: বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক রফিকুল আলম মজনু বলেছেন, একটি দল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিজের স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। তারা সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থসামাজিক কোন উন্নয়ন না করে তাদেরকে শুধুমাত্র নিজেদের ভোট ব্যাংক হিসেবে ধরে রাখতে চেয়েছে।
তিনি বলেন, এখনো বাংলাদেশে মুক্ত পরিবেশকে কলুষিত করতে তারা সংখ্যালঘু সম্প্রদায় এবং তাদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর চেষ্টা করছে। একটি মহল কল্পিত সাম্প্রদায়িক হামলা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে ভাঙচুরের কল্পিতকাহিনী দেশে-বিদেশে প্রচার করছে।
সোমবার বিকেলে নয়া পল্টনস্থ মহানগর বিএনপির কার্যালয়ের ভাসানী মিলনায়তনে বিএনপি ও অঙ্গসংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
মজনু বলেন, বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ ঐতিহাসিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই ভূখণ্ডে বসবাস করছি, এখানে সাম্প্রদায়িকতার কোন জায়গা নেই। যারা সংখ্যালঘুদের আবেগ এবং অনুভূতিকে ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করবে তাদেরকে বাংলাদেশের জনগণ প্রতিহত করবে।
সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, ছাত্র-জনতার বিপ্লবের সুফল পেতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির পরে জাতীয় নির্বাচন হবে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের দলকে বিপুলভাবে বিজয়ী করতে এখন থেকেই আমাদেরকে কাজ করতে হবে।
রবিন বলেন, জনগণের ক্ষতি হয় কিংবা জনমনে বিরূপ ধারণার সৃষ্টি হয় এই ধরনের সকল কর্মকান্ড থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে।
সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সদস্য এবং থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
সব মন্তব্য
No Comments