স্টাফ রিপোর্টার: বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে দেশ থেকে বিতাড়িত স্বৈরশাসক শেখ হাসিনা এখনও দেশের বাইরে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ দেশের ক্ষমতাসীন থাকার সময়ও প্রভু রাষ্ট্রের মদদে এদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিনত করেছিলো। এখন আবার রক্তের বিনিময়ে পাওয়া বিপ্লবকে নসাৎ করতে তৎপর রয়েছে।
শুক্রবার মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায় ধীৎপুর মিনার জামে মসজিদ এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
সালাম আজাদ বলেন, শেখ হাসিনার অবস্থান সবসময়ই গণতন্ত্রের বিরুদ্ধে ছিলো। ১৯৮১ সালে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়ার অনুকম্পায় বাংলাদেশে ফিরে রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলেছিলো শেখ হাসিনা। ৮৬ সালে স্বৈরাচার এরশাদের অধীনে নির্বাচন অংশ নিয়ে গণতন্ত্রকে বাক্সবন্দি করতে সহযোগিতা করেছিলো। ৯১ সালে দেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে সে গণতান্ত্রিক রাষ্ট্রকে উত্থাত করতে ষড়যন্ত্র করেছিলো। যেখানে গণতন্ত্র সেখানেই তার শক্তি প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা।
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
সব মন্তব্য
No Comments