বাবলু মোস্তাফিজ, ভেড়ামারা (কুষ্টিয়া): দরিদ্র পরিবারের সন্তান তিনি। ভালোবাসেন ফুটবল। শৈশবেই স্বপ্ন দেখেন খেলা দিয়ে চিনবে তাকে। প্রতিভা আর নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলেও প্রত্যন্ত অঞ্চলে বসবাস বিধায় সেই স্বপ্ন ফিকে হতে থাকে। এ অবস্থায় এগিয়ে আসেন স্থানীয় ফুটবল একাডেমির কোচ। এভাবেই তার বিশ্বস্ত হাতে ভর করে বাংলাদেশ জয় করে যুব সাফ ফুটবলের শিরোপা। বলছি সম্প্রতি বাংলাদেশ যুব ফুটবল দলের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিনের কথা।
কুষ্টিয়ার ভেড়ামারার বাহিরচর ইউনিয়নের বারোদাগ ফেরিঘাট এলাকার জিয়ারুল ইসলাম ও রুপালি খাতুন দম্পতির বড় সন্তান মাহিন। ছোটবেলা থেকেই ফুটবল ভালোবাসতেন। তার প্রতিভাই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। পরিবারের দরিদ্রতা প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও খেলা ছাড়েননি কখনও। প্রশিক্ষণের
অভাবে যখন হতাশায় ভুগছিলেন মাহিন তখন এগিয়ে আসেন ভেড়ামারা জুভেন্টাস ফুটবল একাডেমির কোচ আসাদুজ্জামান কচি। তার তত্ত্বাবধানে কঠোর পরিশ্রম, জেদের কারণে সাফল্য আসতেও বেশি সময় লাগেনি। এখান থেকেই মাহিন বাংলাদেশ অন্তর্ভুক্ত করা হয় তার নাম। এরপর পেছনে ফিরে তাকাতে হয়নি। সম্প্রতি যুব সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের ৬ ফুট লম্বা গোলরক্ষক ১৮ বছরের মাহিন এখন কুষ্টিয়ার ভেড়ামারার উঠতি ফুটবলারদের অনুপ্রেরণা।
সরেজমিনে একাডেমি ঘুরে দেখা গেছে, জুভেন্টাস ফুটবল একাডেমির হয়ে ভেড়ামারা গ্যারেজ ফুটবল মাঠে নিয়মিত অনুশীলন করছে দেড় শতাধিক তরুণ ও তরুণী। তৃণমূল থেকে উঠে আসা রাব্বি, মাহিনের মতো স্বপ্ন দেখছে সবাই। ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে খেলার পাশাপাশি বয়সভিত্তিক দলে অংশগ্রহণসহ জাতীয় দলের হয়ে
খেলার চ্যালেঞ্জ নিয়েছে প্রশিক্ষণ নিতে আসা কিশোর-কিশোরী এসব খেলোয়াড়।
একাডেমি সূত্রে জানা গেছে, ফুটবল জগতের মানুষ আতিয়ার রহমান ও আসাদুজ্জামান কচি একসময় মাঠ কাঁপিয়েছেন। খেলেছেন বিভিন্ন পর্যায়ে। খেলা থেকে অবসর নেওয়ার পর তারা স্বপ্ন দেখেছেন বাংলাদেশকে খেলোয়াড় উপহার দেওয়ার। এ দুজন নিজের অর্থ ও শ্রমে গড়ে তোলেন জুভেন্টাস ফুটবল একাডেমি। দুজনই দিচ্ছেন প্রশিক্ষণ। কঠোর পরিশ্রম দিয়ে গড়ে তুলছেন কিশোর-কিশোরী খেলোয়াড়দের। এখান থেকে অনেকে বিকেএসপি, পুলিশ বাহিনীসহ বিভিন্ন বাহিনীতে খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়েছেন।
ইসমাইল হোসেন মাহিন বলেন, দেশের জন্য সম্মান বয়ে আনা সব সময় গর্বের ও আনন্দের। স্বপ্ন দেখেছি একজন ফুটবলার হিসেবে সব সময় দেশের প্রতিনিধিত্ব করার। প্রথম ধাপ পূরণ হয়েছে। ভবিষ্যতে জাতীয় দলে প্রতিনিধিত্ব করার মাধ্যমে দেশের সুনাম ও মানুষের ভালোবাসা অর্জন করতে চাই।
মাহিনের মা রুপালি খাতুন বলেন, সবাই আমাকে দেখিয়ে বলছে ওই দেখ মাহিনের মা। মানুষের ভালোবাসা পাচ্ছি। ছেলে মাহিন আরও অনেক দূর এগিয়ে যাক এবং সুস্থ থাকুক- এটাই চাওয়া।
একাডেমির ফুটবলার শরিফ ও রাফি বলেন, মাহিন ২০১৭ সালে একাডেমিতে গোলরক্ষক হিসেবে যোগ দেন। আতিয়ার ওস্তাদ ও কচি কাকা মাহিনের প্রশিক্ষণে সর্বদা নজর রেখেছেন। এরপর মাহিনের বিকেএসপিতে সুযোগ হয়। কিন্তু অর্থনৈতিক সমস্যা দেখা দেয়। সেসময় আতিয়ার ওস্তাদ কচি কাকাসহ একাডেমির সবাই এগিয়ে আসেন। আমরা এখানে একটি পরিবার। এখন মাহিন তার প্ররিশ্রমের ফল পেয়েছে। সাফ ফুটবল অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক সে। দেশ নিজ গ্রামের নাম উজ্জল করেছে। এখন আমাদের মত সব উঠতি খেলোয়াড়দের অনুপ্রেরণা হয়ে উঠেছে ইসমাইল হোসেন মাহিন।
জুভেন্টাস ফুটবল একাডেমির কোচ আসাদুজ্জামান কচি বলেন, আতিয়ার রহমান ওস্তাদ ১৯৯৫ সালে এই একাডেমি গড়ে তোলেন। সে সময় থেকে আমি এ একাডেমিতে রয়েছি। কিশোর- যুবকদের মাদক ও মোবাইল গেমের হাত থেকে বাঁচিয়ে ক্রীড়া জগতে আনার চেষ্টা সব সময় থাকে। বর্তমানে দেড় শতাধিক কিশোর ও ২০ জন কিশোরী ফুটবল প্রশিক্ষণ নিচ্ছে। আতিয়ার ওস্তাদের অভিজ্ঞতা ও খেলার প্রতি যে ভালোবাসা রয়েছে তা সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছি।
মাহিন সম্পর্কে আসাদুজ্জামান কচি বলেন, সে শুরু থেকে অনেক ভালো খেলত। সে আসার পর নিয়মিত কঠোর অনুশীলন করেছে। তার ফলও পেয়েছে। আমার বিশ্বাস, সে আগামীতে জাতীয় দলের প্রতিনিধিত্ব করবে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু বলেন, ভেড়ামারার গর্ব সাফ জয়ী ফুটবলার ইসমাইল হোসেন মাহিনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সংবর্ধনা সকল উঠতি খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাবে।
জানতে পেরেছি সেসহ অনেকে জুভেন্টাস ফুটবল একাডেমিতে অনুশীলন করেছে। এই একাডেমী মাহিনদের মত ট্যালেন্ট খেলোয়াড়দের তৃণমূল থেকে উঠিয়ে এনে তৈরী করেছে। যত প্রকার সহায়তা প্রয়োজন উপজেলা প্রশাসন পাশে থাকবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments