স্টাফ রিপোটার: আজ ২৭ নভেম্বর ২০২৩ সকাল ৮ টায় ঢাকা মেডিকেল কলেজে শহীদ ডা. মিলনের সমাধী, ৯ টায় টিএসসি সংলগ্ন ডা. মিলন সৌধে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং বিকাল ৪ টায় কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে ৯০ এর গণঅভ্যূত্থানের মহান শহীদ, জাসদ নেতা ডা. শামসুল আলম খান মিলনের হত্যা দিবস পালন করেছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের সহ-সভাপতি নুরুল আকতার। বক্তব্য রাখেন দলের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, মোঃ মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু, জাতীয় শ্রমিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী।
বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) সকাল ৮:৩০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. মিলনের সমাধি এবং সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন শহীদ ডা. মিলন সৌধে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে এবং শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
সব মন্তব্য
No Comments