মো.পাভেল ইসলাম রাজশাহী: ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিডের বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা রাজশাহীতে নিয়ে আসার সময় চারজনকে আটক করেছে র্যাব।
শুক্রবার (২১ অক্টোরব) রাত সোয়া ১১টার দিকে রাজশাহীর মহানগরীর মতিহার থানার খড়খড়িয়ামোড়- ভালুকপুকুরগামী পাকা রাস্তা থেকে তাদের আটক করে র্যাব-৫ এর সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মেহেদী হাসান সুমন (৪০), ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার নোয়াপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. রবিউল্লাহ (৩৪), চট্টগ্রামের জোরারগঞ্জ থানার কয়লাবাজার এলাকার আবুল হাশেমের ছেলে বেলাল হোসেন (২৬) ও নওগাঁর পত্নীতলা থানার পশ্চিম যদুবাটি গ্রামের মো. ইব্রাহিমের ছেলে জাকির হোসেন (৩২)।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী নগরীর মতিহার থানার বামনশিকড় এলাকার ফয়সালের স’মিলের সামনে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় একটি হলুদ ও নীল রঙের ট্রাক এলে থামানোর জন্য সংকেত দেওয়া হয়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাক থামিয়ে ট্রাকের পেছন থেকে তিনজন ব্যক্তি ও কেবিন থেকে দুজন দরজা খুলে কৌশলে পালানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থলেই ট্রাকসহ চারজনকে আটক করা হয়। আরেকজন পালিয়ে যান।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরে তল্লাশি চালিয়ে ট্রাকের পেছনের বডিতে পোলট্রি ফিডের বস্তায় বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ ব্যপারে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করেছে বলে জানায় মতিহার থানার ওসি মোঃ আনোয়ার আলী তুহিন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments