কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে অজান্তা বেগম (২৫) নামের এক নারী পর্যটকের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০ টার দিকে হোটেল ঝিলিকের ২০৪ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে অজান্তা ও সুজন স্বামী স্ত্রী পরিচয়ে কুয়াকাটায় এসে ওই হোটেলে ওঠেন। পরে শনিবার দুপুরে হোটেল কর্তৃপক্ষ তাদের বাহির থেকে ডাকাডাকি করার পর কোন সারা শব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ওই কক্ষের তালা ভেঙে অজান্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। স্বামী পরিচয় দেয়া সুজনের বাড়ি পটুয়াখালীর বাউফল সদরে বলে হোটেল রেজিষ্ট্রারে উল্লেখ রয়েছে।
মহিপুর থানার ওসি তদন্ত হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments