সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট মহানগরীতে তাফসীরুল কুরআন মাহফিলে যোগ দিতে আসছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী। এই মাহফিলকে ঘিরে ইতিমধ্যে সিলেটজুড়ে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। এই মাহফিলে কমপক্ষে ১০ লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা আয়োজকদের।
আঞ্জুমানে খেদমতে কুরআন নামের এক সংঘটনের উদ্যোগে আয়োজিত আগামী ৯, ১০ ও ১১ জানুয়ারি সিলেট এমসি কলেজ মাঠে ৩ দিনব্যাপী ৩৬তম তাফসীর মাহফিলের শেষদিনে প্রধান মুফাসসির হিসেবে আলোচনা পেশ করবেন গবেষক ড. মিজানুর রহমান আজহারী।
এদিকে তার মাহফিলকে ঘিরে ইতিমধ্যে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাঠ প্রস্তুতিসহ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কাজ চলছে। পোস্টারিং, বিলবোর্ড ও মহানগরীর বড় বড় ডিজিটাল স্ক্রিন ও সাইনবোর্ড ছাড়াও অনলাইন, অফলাইনে ব্যাপক প্রচারণা চলছে আজহারীর মাহফিলকে কেন্দ্র করে।
কয়েক লাখ লোক সমাগমের কথা চিন্তা করে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও মাহফিলের আয়োজক কমিটি দফায় দফায় বৈঠকে বসেছেন। জনভোগান্তি এড়াতে ও মাফফিলে আগতদের জন্য ব্যবস্থা ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন তারা।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments