স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২৫-কে কেন্দ্র করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় ১লা ডিসেম্বর রবিবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে এ মিডিয়া লঞ্চিং অনুষ্ঠিত হবে। তারুণ্যের উৎসব ২০২৫-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ অন্যান্য মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে তারুণ্যের উৎসব ২০২৫-এর লোগো এবং বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২৫-এর মাসকাট উন্মোচন করা হবে।
#
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments