ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ১২ ও ১৩ জুলাই ২০২৪ এ অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ন এবং শৃঙ্খলা ভঙ্গের কারণে গঠনতন্ত্র অনুযায়ী মনজুরুল আহসান খানের সদস্যপদ বাতিল করা হয়। সোমবার ( ১৫ জুলাই ) কেন্দ্রীয় সদস্য লুনা নূরের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য যে, গত ফেব্রুয়ারি ২০২৪ এ অনুষ্ঠিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভায় পার্টির শৃঙ্খলাজনিত কারণে মনজুরুল আহসান খানকে উপদেষ্টার পদ থেকে স্থায়ী অব্যাহতি ও সদস্যপদ ছয় মাসের জন্য স্থগিত করা হয়। ওই সময় এই সিদ্ধান্ত হয় যে, তিনি এই সময়ে পুনরায় পার্টির শৃঙ্খলা ভঙ্গের কাজ করলে তার সদস্যপদ বাতিল করা হবে।
এ সময়কালে মনজুরুল আহসান খান ধারাবাহিকভাবে পার্টির শৃঙ্খলা ভঙ্গ করেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশান থানার প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার, ২০ মে ঢাকার মেট্রোপলিটন ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি বলেছেন, কেউ যদি মব সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, বিএনপি ...
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
সব মন্তব্য
No Comments