ডেস্ক রিপোর্ট: ৮১ বছরের যাত্রার ইতি টানল বিবিসি বাংলা রেডিও। শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটা ও রাত সাড়ে ১০টায় শেষবারের মতো বিবিসি রেডিওতে প্রচারিত হয়েছে সংবাদ ও সাময়িক প্রসঙ্গের অনুষ্ঠান ‘প্রবাহ’ ও ‘পরিক্রমা’।
এর মধ্য দিয়ে দীর্ঘকাল বাংলার মানুষের আগ্রহের কেন্দ্রে থাকা রেডিওটির সম্প্রচার বন্ধ হয়ে গেল।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে ব্যাপক পরিবর্তনের জেরে বিবিসি বাংলা রেডিও বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত সেপ্টেম্বরে ওয়ার্ল্ড সার্ভিস কর্তৃপক্ষ বাংলায় রেডিও সম্প্রচার বন্ধের পরিকল্পনা ঘোষণা করে। বিবিসি বাংলার সম্পাদক সাবির মুস্তাফা বলেন, ‘বিবিসি বেশ কিছু দিন থেকে ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর বেশি জোর দিচ্ছে। এখন এই পরিবর্তনের প্রক্রিয়া আরও ত্বরান্বিত করা হবে।’
বিবিসি বাংলা রেডিওর যাত্রা শুরু হয়েছিল ১৯৪১ সালের ১১ অক্টোবর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্রান্তিকালে মিত্রপক্ষের বক্তব্য ভারতীয় উপমহাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে চালু হয় বিবিসি বাংলা রেডিও।
বাংলাদেশের মানুষের মধ্যে বিবিসি নামটি সবচেয়ে বেশি পরিচিতি পায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়।
তবে কয়েক দশক ধরে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে রেডিওর শ্রোতার সংখ্যা ক্রমে কমে আসছে।
বিবিসির এক গবেষণায় দেখা গেছে, সংবাদের চাহিদা মেটানোর জন্য টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমকে বেছে নিচ্ছেন বিভিন্ন দেশের মানুষ।
সাবির মুস্তাফা বলেন, বিবিসি বাংলা রেডিও ঘিরে অনেক স্মৃতি, অনেক আবেগ রয়েছে।
কিন্তু যাঁরা সংবাদের প্রতি আগ্রহী, তাঁদের চাহিদা মেটানোর জন্য বিবিসি রেডিও বন্ধ করার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছে।
আমাদের সময়.কম
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। তিনি বলেন, জাতীয় জীবনে বাংলাদেশে ...
স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা নদীবন্দর (সদরঘাট) এলাকায় যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী নৌযাত্রা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। পবিত্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের ঈদযাত্রা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ ম ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার পর ঘরে ফেরা যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যা ...
সব মন্তব্য
No Comments