ডেস্ক রিপোর্ট: ভিডিও কলে জরুরি মিটিং চলাকালে ওয়াই-ফাই সংযোগের ধীরগতির কারণে সমস্যায় পড়েন অনেকেই। শুধু ভিডিও কলই নয়, ধীরগতির ওয়াই–ফাইয়ের কারণে অনলাইনে বিভিন্ন কাজ করতেও সমস্যা হয়। এই পাঁচ কৌশল ব্যবহার করে চাইলেই ওয়াই-ফাইয়ের গতি ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো যায়।
চ্যানেল পরিবর্তন
রাউটার মূলত চ্যানেল বা ফ্রিকোয়েন্সির মাধ্যমে সংকেত পাঠায়। এই চ্যানেলের কারণেও অনেক সময় রাউটারের গতি কমে যেতে পারে। বিশেষ করে আপনি যে ভবনে থাকেন, সেখানে আরও অনেকেই আলাদা ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন। এখন তাঁদের ব্যবহার করা রাউটারও যদি একই চ্যানেল বা ফ্রিকোয়েন্সি ব্যবহার করেন, তবে আপনার ওয়াই-ফাইয়ের গতি কমে যাবে। এ সমস্যা সমাধানে রাউটারের চ্যানেল পরিবর্তন করতে হবে।
মেঝে থেকে ওপরে ও খোলা জায়গায় রাউটার রাখতে হবে
অনেকেই টেবিলের ওপরে রাউটার রাখেন। ফলে আশপাশে ভারী বস্তু বা আসবাব থাকার কারণে ওয়াই-ফাইয়ের সিগন্যালের গতি কমে যায়। এ সমস্যা সমাধানে ঘরের মাঝামাঝি স্থানে মেঝে থেকে ওপরের দিকে রাউটার রাখতে হবে। এতে ঘরের সব দিকে সমানভাবে ওয়াই-ফাই সিগন্যাল পাওয়া যাবে। জানালার পাশে রাউটার রাখা যাবে না। এতে রাউটারের সিগন্যাল ঘরের বাইরে পাওয়া গেলেও ভেতরে ঠিকমতো পাওয়া যাবে না।
ইথারনেট কেব্ল ব্যবহার
নির্দিষ্ট কোনো যন্ত্রে যদি ওয়াই-ফাই সিগন্যালের গতি কম পাওয়া যায়, তবে সেই যন্ত্রের ওয়্যারলেস রিসিভার অপশনেও সমস্যা থাকতে পারে। অনেক সময় একই রাউটারে বেশিসংখ্যক যন্ত্র যুক্ত থাকলে ওয়াই-ফাইয়ের গতি কমে যায়। ইথারনেট কেব্লের মাধ্যমে রাউটারের সঙ্গে যন্ত্র যুক্ত করে এ সমস্যার সমাধান করা সম্ভব।
রাউটারের অ্যানটেনার অবস্থান পরিবর্তন
রাউটারে থাকা অ্যানটেনাগুলো ইন্টারনেটের গতি বাড়াতে সাহায্য করে। অনেকে রাউটারের অ্যানটেনাগুলো এলোমেলোভাবে ব্যবহার করেন। মনে রাখতে হবে, প্রতিটি অ্যানটেনাই ৯০ ডিগ্রি কোণে আলাদাভাবে সিগন্যাল পাঠিয়ে থাকে। আর তাই আপনি যদি একতলা ভবনে থাকেন, তবে অ্যানটেনাগুলো উল্লম্বভাবে রাখুন। আর যদি বহুতল ভবনে থাকেন, তবে অ্যানটেনাগুলো উল্লম্ব ও অনুভূমিক দুভাবেই রাখতে হবে।
ওয়াই-ফাইয়ের পরিসর বাড়ানো
বাসা বা অফিসের আকার বড় হলে একটি রাউটার দিয়ে সব স্থানে সমান গতির সিগন্যাল পাওয়া যায় না। এ ছাড়া একাধিক দেয়ালের কারণেও ওয়াই-ফাইয়ের গতি কমে যায়। এ সমস্যা সমাধানে রেঞ্জ এক্সটেন্ডার বা মেশ নেটওয়ার্ক ব্যবহার করতে হবে। এক্সটেন্ডারগুলো মূলত রাউটার থেকে সিগন্যাল গ্রহণ করে আবার পাঠিয়ে থাকে। এরপরও সমস্যার সমাধান না হলে রাউটার হালনাগাদ বা পরিবর্তন করতে হবে।
প্রথমআলো
ডেস্ক রিপোর্ট: যেসব পুরুষকে এতদিন সন্তান ধারণে অক্ষম বলা হতো, তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি। ‘স্টার’ নামের একটি নতুন পদ্ধতি অত্যন্ত অল্প বা লুকিয়ে থ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের শুভ উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।সোমবার (১১ মে) দুপর ০২:৩০ ঘটিকায় উত্ ...
ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের রিয়েলমি সি১০০আই নিয়ে এসেছে, যা এই সেগমেন্টের ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। নিরবচ্ছিন্ন ...
ডেস্ক রিপোর্ট: এন্ট্রি-লেভেল সেগমেন্টে ফ্ল্যাগশিপ লুকের নতুন স্মার্টফোন আনছে অপো। শীঘ্রই দেশের বাজারে উন্মোচন হতে যাচ্ছে অপো এ৬সি। অপো জানায়, স্টাইল ও এলিগেন্ট ডিজাইন চাওয়া ব্যবহারকারীদের জন্য ফ্ ...
সব মন্তব্য
No Comments