মোঃ মহশীন আলী, রংপুর অফিস: শিক্ষিকাকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে উত্ত্বেজিত জনতাকে শান্ত করতে গিয়ে বোচাগঞ্জ থানার দায়িত্বরত পুলিশের উপর হামলা করে গাড়ী ভাংচুর করে দুইজন পুলিশকে গুরুত্বর আহত করেছেন উক্ত শিক্ষিকার লোকজন ও এলাকাবাসী।
বোচাগঞ্জ থানা সূত্রে জানা যায়, বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া ইউনিয়নের জনৈক মহিলা পার্শ্ববর্তী কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের একটি মিশন স্কুলের শিক্ষিকা। ২৯ এপ্রিল সোমবার সকাল আনুমিক ১০ টার দিকে স্কুল যাওয়া-আসার পথিমধ্যে এক ট্রাক্টরের হেলপার ওই শিক্ষিকাকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে বিকালের দিকে ওই ট্রাক্টরের মালিক পার্শ্ববর্তী কাহালোর থানার চামদুয়ারি গ্রামের মোঃ জিয়ারুল ইসলামকে মোবাইল করে ইশানিয়া গ্রামের স্কুল মাঠে ডেকে এনে আটকে রেখে ওই শিক্ষিকার অভিভাবক ও এলাকাবাসী এলোপাথারিভাবে মারধর করে। বোচাগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত জিয়ারুল ইসলামকে পুলিশ হেফাজতে নিতে চাইলে ওই শিক্ষিকার পরিবার এবং এলাকাবাসীসহ উত্ত্বেজিত জনতা পুলিশের উপর চড়াও হয়ে পুলিশের ভ্যান ভাংচুর করে। বিভিন্ন দেশীয় অস্ত্রসহ লাঠিশোটা, ইট-পাটকেল দিয়ে ইপস্থিত পুলিশের উপর এ সময় ওই লোকজন আক্রমন করে। পুলিশের গাড়ীর ড্রাইভার মোঃ মোস্তাছিন আলম তুহিনকে মারধর করে গাড়ী সহ পার্শ্ববর্তী একটি পুকুরে ফেলে দেয়। এতে পুলিশের এক সদস্যসহ পুলিশের ড্রাইভার ও ট্রাক্টর মালিক জিয়ারুল গুরুত্বর আহত হয়। পরে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এবং আহতদের উদ্ধার করে বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশের ড্রাইভার মোস্তাছিনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যালে প্রেরণ করা হয়।
বোচাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবু বক্কর সিদ্দিক রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধীদের আইনের আওতায় আনা হবে। আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসা দিতে সার্বিক ব্যবস্থা গ্রহন করেছেন বোচাগঞ্জ থানা।
উপজেলার ইশানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উৎপল রায় বুলু ঘটনাস্থলে উপস্থিতি হয়ে সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন। এই ঘটনায় বর্তমানে ইশানিয়া গ্রামে উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
সব মন্তব্য
No Comments