সাভার (ঢাকা) সংবাদদাতা: ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া ক্লাবের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।১৯০৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের ঐতিহ্যবাহী “ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব” এর নতুন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সাবেক সাংসদ খায়রুল কবির খোকন এবং সাধারণ সম্পাদক বিএনপির সহ-ক্রীড়া সম্পাদক সাবেক জাতীয় হকি ও খেলোয়াড় আরিফুল হক প্রিন্স।
এছাড়া ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম কে সহ-সভাপতি,বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনিবুর রহমান চম্পককে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।
সম্প্রতি ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ, আট কাঠার উপর প্রতিষ্ঠিত একতলা টিনশেড ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব।ভিক্টোরিয়া ক্লাবটি শতবর্ষ পূর্ণ করেছে সেই ২০০৩ সালে। কিন্তু ভিক্টোরিয়া ক্লাবটি নানান সংকটে ভুগছিল ।
ক্যাসিনো-কান্ড আরও ডুবিয়েছে ক্লাবটিকে। তবে দীর্ঘদিন পর এবার ক্লাবটির হাল ধরেছে রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়ার, সাংবাদিক ও ব্যবসায়ীরা। ক্লাবটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments