ডেস্ক রিপোর্ট: সবাইকে চমকে দিয়ে মার্কিন বিজ্ঞানীরা তৈরি করেছেন এক অতি আশ্চর্যরকম রোবট। যার পুনরুৎপাদন ক্ষমতা রয়েছে। তাই এটিকে বলা হচ্ছে জীবন্ত। প্রক্রিয়াটি এমনভাবে ঘটে, যা উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে সচরাচর দেখা যায় না। বিজ্ঞানীরা রোবটটির নাম দিয়েছেন জেনোবটস। এ নিয়ে বিস্তারিত লিখেছেন- তানভীর তানিম
আফ্রিকান নখরযুক্ত ব্যাঙের স্টেম কোষের (জেনোপাস লেভিস) আদলে তৈরি জেনোবটস এক মিলিমিটারের (০.০৪ ইঞ্চি) চেয়ে কম চওড়া। এটি ২০২০ সালে প্রথম উন্মোচন করা হয়। তার আগে এক পরীক্ষায় প্রমাণিত হয়, রোবটটি নড়াচড়া, একসঙ্গে কাজ এবং স্বনিরাময় করতে পারে। ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি এ গবেষণায় আংশিকভাবে অর্থায়ন করে।
ভারমন্ট ইউনিভার্সিটি, টাফটস ইউনিভার্সিটি এবং হার্ভার্ড ইউনিভার্সিটির ওয়াইস ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল ইন্সপায়ারড ইঞ্জিনিয়ারিংয়ের বিজ্ঞানীরা বলেন, তারা যেকোনো প্রাণী বা উদ্ভিদের থেকে আলাদা জৈবিক প্রজননের সম্পূর্ণ নতুন রূপ আবিষ্কার করেছেন; যা বিজ্ঞানে অতি পরিচিত।
এ প্রসঙ্গে জীববিজ্ঞানের অধ্যাপক এবং টাফটস বিশ্ববিদ্যালয়ের অ্যালেন ডিসকভারি সেন্টারের পরিচালক মাইকেল লেভিন বলেন, আমি এতে অবাক হয়ে গিয়েছিলাম। উল্লেখ্য, মাইকেল লেভিন নতুন এ গবেষণার সহ-প্রধান লেখক ছিলেন।
রোবট নাকি জীব?
ব্যাঙের প্রজননের একটি উপায় আছে, যা তারা তখনই ব্যবহার করে। যখন আপনি ভ্রূণের বাকি অংশকে (কোষ) মুক্ত করেন এবং নতুন পরিবেশে তাদের কীভাবে থাকতে হবে তা বোঝার সুযোগ দেন। এ সময়ে চলাফেরার পাশাপাশি পুনরুৎপাদনের নতুন উপায়ও তারা খুঁজে বের করে।
স্টেম সেল হলো অনির্দিষ্ট কোষ, যা বিভিন্ন ধরনের কোষে বিকাশ করার ক্ষমতা রাখে। জেনোবটস তৈরির জন্য গবেষকরা ব্যাঙের ভ্রূণ থেকে জীবন্ত স্টেম কোষকে ক্র্যাপ করেন। এরপর সেগুলোকে ইনকিউবেট করার জন্য রেখে দেন। এতে জিনের কোনো হেরফের থাকে না।
‘বেশির ভাগ মানুষ রোবটকে ধাতু এবং সিরামিকের তৈরি বলে মনে করে। তবে একটি রোবট কী থেকে তৈরি তা নয় বরং এটি মানুষের জন্য কী কাজ করে তা আগে বিবেচনা করা উচিত’, বলেছেন ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক এবং রোবোটিক্স বিশেষজ্ঞ জশ বোনগার্ড। যিনি ছিলেন এ গবেষণার প্রধান লেখক।
এভাবে এটি একটি রোবট। আবার একই সঙ্গে জিনগতভাবে অপরিবর্তিত ব্যাঙ কোষ থেকে তৈরি জীব।
জেনোবটস
জেনোবটস, যা প্রাথমিকভাবে গোলক আকৃতির। প্রায় ৩০০০ কোষ থেকে তৈরি হয় এবং প্রতিলিপি করতে সক্ষম। তবে এটি খুব কম ঘটে এবং শুধু নির্দিষ্ট পরিস্থিতিতে ঘটে। এ ক্ষেত্রে জেনোবটস কাইনেটিক রেপ্লিকেশন ব্যবহার করে। এটি এমন একটি প্রক্রিয়া, যা আণবিক স্তরে পরিচিত। একে পুরো কোষ বা জীবের স্কেলে আগে কখনো দেখা যায়নি।
আকৃতি
কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্রতিলিপিতে জেনোবটসকে আরও কার্যকর করার জন্য গবেষকরা কোটি কোটি দেহের আকার পরীক্ষা করেছেন। এ সুপার রোবটটি সি-আকৃতির; যা ১৯৮০-এর দশকের ভিডিও গেম প্যাক-ম্যানের মতো। ‘এআই রোবটকে সেভাবে প্রোগ্রাম করেনি যেভাবে আমরা সাধারণত কোড লেখার সময় চিন্তা করি। এর আকৃতি এবং গঠন প্যাক-ম্যান আকৃতির’, বোনগার্ড বলেন।
কর্মক্ষেত্র
গবেষকদের মতে, আণবিক জীববিজ্ঞান এবং কৃত্রিম বুদ্ধিমত্তার এ সংমিশ্রণটি সম্ভাব্যভাবে শরীর এবং পরিবেশের অনেক কাজে ব্যবহার করা যেতে পারে। এর মধ্যে সমুদ্রে মাইক্রোপ্লাস্টিক সংগ্রহ, রুট সিস্টেম পরিদর্শন এবং পুনর্জন্মের ওষুধের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।-যুগান্তর
ডেস্ক রিপোর্ট: যেসব পুরুষকে এতদিন সন্তান ধারণে অক্ষম বলা হতো, তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি। ‘স্টার’ নামের একটি নতুন পদ্ধতি অত্যন্ত অল্প বা লুকিয়ে থ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের শুভ উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।সোমবার (১১ মে) দুপর ০২:৩০ ঘটিকায় উত্ ...
ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের রিয়েলমি সি১০০আই নিয়ে এসেছে, যা এই সেগমেন্টের ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। নিরবচ্ছিন্ন ...
ডেস্ক রিপোর্ট: এন্ট্রি-লেভেল সেগমেন্টে ফ্ল্যাগশিপ লুকের নতুন স্মার্টফোন আনছে অপো। শীঘ্রই দেশের বাজারে উন্মোচন হতে যাচ্ছে অপো এ৬সি। অপো জানায়, স্টাইল ও এলিগেন্ট ডিজাইন চাওয়া ব্যবহারকারীদের জন্য ফ্ ...
সব মন্তব্য
No Comments