স্টাফ রিপোর্টার: "সাবেক বিএনপি সাংসদ অবিভক্ত ঢাকা মহানগর বিএনপি সাবেক সহ-সভাপতি আলহাজ্ব এস এ খালেক আর নেই।
রোববার ( ৫ জানুয়ারি) বেলা ৩ টা ৩০ মিনিটে ইউনাইটেড হাসপাতাল মারা যান তিনি। মিরপুর থানা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক কে, এম, ইয়াহিয়া সামী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, অবিভক্ত ঢাকা মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এস এ খালেক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
অনুরূপ শোকবার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এস এ খালেক অবিভক্ত ঢাকা মহানগর বিএনপি সাবেক সহ-সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সবেক ডেপুটি মেয়র (ঢাকা সিটি কর্পোরেশন), বৃহত্তর মিরপুরের সাবেক সাংসদ আলহাজ্ব এস এ খালেক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত জটিল নানান রোগে আক্রান্ত ছিলেন।
গত বুধবার ইউনাইটেড হাসপাতাল জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়েছিল। গতকাল রাতে ভেন্টিলেটর দেওয়া হয়।
আগামীকাল দুপুর ১২ টায় নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ২ টা মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে জানাজা শেষে গাবতলী মিরপুর শাহী মসজিদ পারিবারিক করবস্থান দাফন করা হবে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments