বাকৃবি প্রতিনিধি: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বদিউজ্জামান বাদশার অভাব পূরণ হবার নয়। তার মৃত্যুতে কৃষিবিদদের যে ক্ষতি হয়েছে তা কেউ পূরণ করতে পারবে না। বদিউজ্জামান বাদশার তুলনা হয়না, তার তুলনা ছিলেন তিনি নিজেই। বরেণ্য কৃষিবিদ জননেতা বদিউজ্জামান বাদশার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২২ নভেম্বর ) বিকালে ঢাকাস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করে।
কৃষিমন্ত্রী আরো বলেন, বদিউজ্জামান বাদশা আওয়ামী লীগের এমপি-মন্ত্রী হতে পারেননি, তবে অনেক এমপি-মন্ত্রীর চেয়েও জনপ্রিয় ছিলেন। কৃষিবিদদের ভালোবাসার মানুষ ছিলেন তিনি। তিনি বেঁচে থাকলে অনেক বড় নেতা হতেন। সবাইকে আগলে রাখার ক্ষমতা তাঁর ছিল, প্রত্যেক কৃষিবিদদের উচিত কৃষিবিদ বাদশার আদর্শ ধারণ করা।
বাংলাদেশ কৃৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. মো. আওলাদ হোসেনের সঞ্চালনায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম, কৃষি মন্ত্রণালয়ের সচিব কৃষিবিদ সায়েদুল ইসলাম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কৃষিবিদ ড. নাহিদ রশীদসহ বরণ্য কৃষিবিদবৃন্দ।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার পর ঘরে ফেরা যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যা ...
ডেস্ক রিপোর্ট: ঢাকার ব্যস্ততম মার্কেট গাউছিয়াতে নারীদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে যানজট, চাঁদাবাজি ও অতিরি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের ...
সব মন্তব্য
No Comments