স্টাফ রিপোটার: সমতলের আদিবাসীদের ভূমির অধিকার নিশ্চিত, আদিবাসীদের জানমাল নিরাপত্তা, বসতভিটা, কৃষিজমি রক্বষা, বগুড়ার শেরপুরে ভূমিদস্যুদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজ এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আদিবাসী সংগঠনসমূহ জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, বাংলাদেশ আদিবাসী ফোরাম, জনউদ্যোগ, আদিবাসী যুব পরিষদ, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের উদ্যোগে আজ ১৩ জানুয়ারি শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় রাজুু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে উপরোক্ত দাবিসমূহ উত্থাপন করা হয়।
লেখক ও আদিবাসী নেতা রাখী ম্রং এর সভাপতিত্বে আদিবাসী যুব পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ সিংহের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের প্রধান উপদেষ্টা ডা. দিবালোক সিংহ, আদিবাসী নেতা বিভূতিভূষণ মাহাতো, বিষুরাম মূর্মূ , স্বপন কর্নী দাশ প্রমুখ
সমাবেশে সংহতি বক্তব্য রাখেন সিপিবি নেতা মিহির ঘোষ, আসলাম খান, তারিক হোসেন মিঠুল, মাজাহারুল ইসলাম, যুবনেতা খান আসাদুজ্জামান মাসুম, ছাত্রনেতা দীপক শীল প্রমুখ।
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। তিনি বলেন, জাতীয় জীবনে বাংলাদেশে ...
স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা নদীবন্দর (সদরঘাট) এলাকায় যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী নৌযাত্রা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। পবিত্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের ঈদযাত্রা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ ম ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার পর ঘরে ফেরা যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যা ...
সব মন্তব্য
No Comments