ডেস্ক রিপোর্ট: রাজধানীর একটি ব্যস্ততম কাঁচাবাজার। শাক-সবজী, মাছ-মাংশ নিত্য প্রয়োজনীয় দোকানের জনসমাগমের ভেতরই হঠাৎ ফোকসম্রাজ্ঞী মমতাজকে হঠাৎ দেখতে পাওয়া গেল রাজধানীর একটি কাঁচাবাজারে। একদল বাউল নিয়ে হাঁটতে হাঁটতে গাইছেন-বুঝলে নাকি বুঝপাতা, না বুঝিলে তেজপাতা, আমিতো ভাই কিছুই বুঝি না।
দৃশ্যটি কৌশিক হোসেন তাপসের কথা সুর ও সংগীতে টিএম রেকর্ডসের ব্যানারে ফোকসম্রাজ্ঞী মমতাজের ঈদ ধামাকা ‘তেজপাতা’ গানের। ঈদ উপলক্ষে ১০ মার্চ গানটি প্রকাশিত হয়েছে টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে।
গানটি প্রসঙ্গে মমতাজ বলেন, “বহুদিন পরে ঈদে একটা নতুন গান করলাম। বাংলাদেশের সংগীত নিয়ে যে মানুষটির সবচেয়ে বড় অবদান সে তাপস ভাইয়ের টিএম রেকর্ডস থেকে গানটি প্রকাশিত হল। তাকে ধন্যবাদ আমার ঈদের আনন্দটাকে আরও বাড়িয়ে দেয়ার জন্য। এটি নি:সন্দেহে শ্রোতাদের জন্য বড় ঈদ ধামাকা।”
মমতাজ আরও বলেন, “ আমাদের দেশের জনপ্রিয় ফোকগানগুলো যেমন সহজ, মানুষের মুখে মুখে থাকে। তেমনি এ গানের কথাগুলোও এত চমৎকার। এরকমই সুহজ সুন্দর। অল্প সময় নিয়ে মজা করে গানটির শুটিং করেছি। একটি কাঁচাবাজারে। ঈদ-বৈশাখের উৎসবে দর্শকের আনন্দে নতুন মাত্রা যোগ করবে গানটি।”
কিংবদন্তি ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু, জেমস,হাসানসহ অসংখ্য গুণী শিল্পীর অগণিত জনপ্রিয় মিউজিক ভিডিওর নির্মাতা তাপস ১৬ বছর পর নির্মাণে ফিরলেন নিজের এ গানটির মধ্য দিয়ে। প্রকাশের পরপরই ইতিমধ্যে শ্রোতাদের কানে ঝড় তুলেছে গানটি।
গানটির লিংক
https://www.youtube.com/watch?v=10N6gilJfSo
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
সব মন্তব্য
No Comments