ডেস্ক রিপোর্ট: বিরাট কোহলি টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার পর থেকেই এমন জল্পনা-কল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে অক্টোবরের পর নিজেদের পদ থেকে সরে যাবেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং সচিব জয় শাহ। কারণ তাদের তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে।
সৌরভ-বিরাট বিতর্ক ভারতীয় ক্রিকেটের এখন সবচেয়ে চর্চিত বিষয়। কয়েকদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন বোর্ড সভাপতি। দক্ষিণ আফ্রিকা সফরের ঠিক আগে কোহলির থেকে একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছিল। তারপর বিরাটের বিস্ফোরক সাংবাদিক সম্মেলনের পর পরিস্থিতি আরও জটিল হয়। সমস্ত দায় এসে বর্তায় সৌরভের ওপর।
সম্প্রতি বিরাট টেস্ট দলের অধিনায়কত্ব স্বেচ্ছায় ছেড়ে দেওয়ার পরও অভিযোগের তীর ওঠে সৌরভের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ার তীব্র প্রতিবাদ হয়। কাঠগড়ায় দাঁড় করানো হয় বোর্ড সভাপতিকে। কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাটিতে টেস্টে সাফল্যের পর এই সিদ্ধান্তকে অনেকেই মেনে নিতে পারেননি। তাই অনেকেই সোশ্যাল মিডিয়ায় সৌরভকে সরিয়ে দেওয়ার দাবি তোলেন। আগামী দিনে জল কতদূর গড়াবে সেটা সময়ই বলবে। – আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments