স্টাফ রিপোটার: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি ও বক্সিং আ্যাসোসিয়শনের সার্বিক ব্যবস্থাপনায় “বিজয় দিবস বক্সিং শোডাউন” প্রতিযোগিতা-২০২৩’র উদ্বোধনী অনুষ্ঠান সোমবার ( ১৮ ডিসেম্বর ২০২৩) বিকাল ৩ টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হয়। দেশের পেশাদার বক্সারদের নিয়ে আয়োজিত জমজমাট এই উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার খেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সম্মানিত বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সিনিয়র সদস্য ও আওয়ামিলীগের ক্রীড়া বিষয়ক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোজাফফর হোসেন পল্টু।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল), সাধারণ সম্পাদক, সম্প্রীতি বাংলাদেশ।
এ সময় উপস্থিত ছিলেন মডেল ও অভিনেতা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১০ আসনের আওয়ামী পদ প্রার্থী জনাব ফেরদৌস আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি জনাব সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব শাহে আলম মুরাদ, ধানমন্ডি থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি জনাব শেখ মিলি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব সোহেল হায়দার চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি ও বক্সিং আ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির সম্মানিত কর্মকর্তা জনাব আনিসুজ্জামান, জনাব আলী মোল্লা, জনাব কবির হোসেন, জনাব মাসুম বিল্লাহ রাসেল, জনাব মাসুদ জামান, জনাব আতিকুর রহমান সজিব, জনক পরাক আরমান, মোহাম্মদ মেহেদী হাসান, মোঃ শাকিল এবং মোঃ মাশরাফি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি ও বক্সিং আ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান এবং সঞ্চালনা করেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি ও বক্সিং আ্যাসোসিয়াশনের সহ সাধারণ সম্পাদক আর কে মন্ডল (রবিন) প্রমূখ।
জমজমাট এই অনুষ্ঠানে বাংলাদেশের ১৭ টি জেলার বক্সারগন অংশগ্রহণ করেন।
বক্সিং শো-ডাউনে হাসান শিকদার লরেন রাজু ইসলামের বিপক্ষে, মোহন আলীর প্রতিপক্ষ মোহাম্মদ হাসিব, সাবিউল ইসলাম লরেন আতিক হাসান রিয়াদের বিপক্ষে, মোহাম্মদ সালমানের প্রতিপক্ষ কিতাব উদ্দিন, ওমর ফারুক লড়াই করেন রাহত খানের বিপক্ষে। আর বৃষ্টি খাতুন, নীলা আক্তারের; জুঁই লিমা, জয়নাব আক্তারের; সানজিদা জান্নাত, শারমিন আক্তারের এবং বীথি আক্তার, মহিনুর আক্তর নদীর বিপক্ষে মারমুখী লড়াই করেন।
হাজারো দর্শক শ্রোতার জয়জয়কার স্লোগানে ভরে ওঠে ধানমন্ডি রবীন্দ্র সরোবর।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments