সিংড়া (নাটোর) প্রতিনিধি: সাংবাদিকতায় বিশেষ ভূমিকা রাখায় সিংড়া প্রেসক্লাবের সভাপতি ও চয়েন বার্তার সম্পাদক সমাজ কর্মী মোল্লা মো. এমরান আলী রানাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
নাটোরের সিংড়ায় অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে দুই দিন ব্যাপী বই মেলা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে এ ক্রেস্ট প্রদান করেন হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগার।
শনিবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধায় হাতিয়ান্দহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ চত্বরে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত বই মেলার সমাপনী দিনে এ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সকালে দুই দিন ব্যাপী এ বই মেলার শুভ উদ্বোধন করেন অত্র এলাকার কৃতিসন্তান বাংলাদেশ পুলিশের ডিআইজি (স্পেশাল ব্রাঞ্চ) প্রকৌশলী এ জেড এম নাফিউল ইসলাম।
মেলায় ১০ থেকে ১২ টি বইয়ের স্টল অংশগ্রহন করেন। সমাপনী দিনে সাংবাদিকতায় বিশেষ ভূমিকা রাখায় সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা ও নাটোর জেলা সমকাল প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলুকে সম্মাননা প্রদানসহ সাহিত্য ও সংস্কৃতিতে গুণীজন ব্যক্তিদের সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়।
এসময় কবিতা আবৃত্তি, চিত্রাংকন, নৃত্য ও বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন ক্যাটাগরিতে অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন হাতিয়ান্দহ ইউপি চেয়ারম্যান মোস্তাকুর রহমান চঞ্চল, লালোর ইউপি চেয়ারম্যান একরামুল হক শুভ, দিঘাপতিয়া ইউপি চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বিদ্যুৎ, নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, হাতিয়ান্দহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রবীর সাহা, সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, কবি মাহবুব মান্নান, আবুল হোসেন, কবি জয়নাল আবেদিনসহ গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে লালোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সম্প্রতি সড়ক দুর্ঘটনায় বাবা হারানো প্রাপ্তি চাকীর হাতে আবু রুশত ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি সেলাই মেশিন তুলে দেন অতিথিরা।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments