ডেস্ক রিপোর্ট: পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে দুমড়ে-মুচড়ে গেছে একটি প্রাইভেটকার। বুধবার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মাওয়া টোলপ্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।
এতে দু’জন আহত হয়েছেন। আহত মো. তুহিন ও আবু সাইদকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
মাওয়া প্রান্তের পদ্মা উত্তর থানার এসআই নজরুল ইসলাম জানান, ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে একটি সাদা রংয়ের দ্রুতগতির প্রাইভেটকার টোলপ্লাজার সামনে নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি পদ্মা সেতু উত্তর থানার মোড়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ক্ষতিগ্রস্ত কারটি সরিয়ে থানার কাছে রাখা হয়। পরে গাড়ির মালিক এটি বুঝে নেন।
-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ২১ মে রাতে ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু সংকট নিরসনে সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত যৌথ উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ অধিদপ্তরের সীমাবদ্ধতা কাটিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে আন্তঃপ্রত ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল সেবা সম্পূ ...
কুমিল্লা অফিস: দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী এখনো মাঠে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, অনেক সৈনিককে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তবে ...
সব মন্তব্য
No Comments