রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সফিকুল ইসলাম (৩৮) নামের এক ট্রাক্টর ড্রাইভারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ৯মে সকালে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রান্ধনদিঘি গুচ্ছগ্রামে তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত সফিকুল ওই এলাকার মৃত রমজান আলীর ছেলে।
স্ত্রী রিতা বেগম এবং সন্তান হৃদয়ের দাবি গ্যাস ট্যাবলেট খেয়ে সে আত্নহত্যা করেছে। তবে স্থানীয়রা বলছেন সে আত্নহত্যা করা ছেলে না।এলাকাবাসীরা বলেন তার শরীরের বিভিন্ন অঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় এবং আত্নীয় স্বজনরা আরোও জানান, পারিবারিক কলহের কারণে এ ঘটনাটি ঘটতে পারে। বেশ কয়েকদিন থেকেই তার স্ত্রীর সাথে ঝগড়া চলছিলো। এ ঘটনাটি পরিকল্পিত ঘটনা হতে পারে।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, এটি হত্যা না আত্নহত্যা সেটা ময়নাতদন্তের পরে জানা যাবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
সব মন্তব্য
No Comments