স্টাফ রিপোর্টার: পোস্টাল ব্যালটে পক্ষপাতের অভিযোগসহ তিন দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সামনে সকাল থেকেই ছাত্রদলের নেতা-কর্মীরা জড়ো হয়ে অবস্থান নেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে তারা পোস্টাল ব্যালট পদ্ধতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন।
এর আগের দিন রোববার সকাল ১১টা থেকে রাত প্রায় ৮টা পর্যন্ত একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। দীর্ঘ সময় ধরে চলা ওই কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় নিরপেক্ষতা নিশ্চিত করা হয়নি এবং এতে একটি নির্দিষ্ট পক্ষ সুবিধা পাচ্ছে। তারা এ পদ্ধতির স্বচ্ছ তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং নির্বাচন কমিশনের ভূমিকা স্পষ্ট করার দাবি জানান।
কর্মসূচি চলাকালে নির্বাচন কমিশন ভবনের আশপাশে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি আদায়ে নির্বাচন কমিশনের কাছ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চলবে।
ডেস্ক রিপোর্ট: গত ১৪ মে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে দলীয় বিবেচনায় নতুন ভিসি নিয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ১৫ মে এক বিবৃতিতে দলটির ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে গতকাল বৃহস্পতিবার ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরাম ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যদিও ফোরামের সেশনগুলো আনু ...
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
সব মন্তব্য
No Comments