স্টাফ রিপোর্টার: দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনজনিত মেঘমালা সৃষ্টি অব্যাহত থাকায় আগামী ৯৬ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ ডা. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোথাও কোথাও ৪৪-৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি এবং ৮৮ মিলিমিটার বা তার বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা বৃষ্টিপাতের প্রবণতা বাড়াচ্ছে।
পূর্বাভাস অনুযায়ী, ২৫ এপ্রিল সন্ধ্যা থেকে শুরু করে পরবর্তী কয়েকদিনে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে এবং অন্যান্য বিভাগে বিচ্ছিন্নভাবে দমকা বা ঝড়ো হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা বেশি।
২৬ ও ২৭ এপ্রিলেও একই ধারা অব্যাহত থাকতে পারে। ২৭ এপ্রিল থেকে বৃষ্টিপাতের পরিধি বাড়তে পারে এবং ঢাকা বিভাগের অনেক এলাকায়ও বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে।
২৮ ও ২৯ এপ্রিল নাগাদ দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ সময় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
এদিকে, চলমান মৃদু তাপপ্রবাহ ঢাকা, মাদারীপুর, রাজশাহীসহ কয়েকটি জেলায় বিরাজমান থাকলেও বৃষ্টিপাতের কারণে তা কিছুটা প্রশমিত হতে পারে। আগামী কয়েকদিনে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, ভারী বৃষ্টিপাতের কারণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা এবং বজ্রঝড়ের সময় সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।
আগামী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নৌপথে যাতায়াতকারী যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে যাত্রীদের সতর্ক ...
সব মন্তব্য
No Comments