বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আগামী ১৬ অক্টোবরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীর অন্তত: এক ডোজ টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে নিজ নিজ শিক্ষার্থীদের প্রতি বিশেষ তদারকি জোরদার করার জন্য
সকল বিভাগ ও ইনস্টিটিউটকে পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অন্তত: এক ডোজ টিকা গ্রহণ নিশ্চিত করে
আগামী ১৭ অক্টোবর থেকে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে। ডিনস কমিটির সুপারিশ অনুযায়ী আজ ৭ অক্টোবর বৃহস্পতিবার অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে একাডেমিক কাউন্সিলের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।
ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল উপস্থিত ছিলেন। বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও একাডেমিক কাউন্সিলের সদস্যগণ অনলাইনে সংযুক্ত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ইতোপূর্বে একাডেমিক কাউন্সিল
প্রণীত "Loss Recovery Plan" অনুসৃত হবে। স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য প্রয়োজনে শিক্ষার্থীদের একাধিক
সেকশনে বিভক্ত করে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে
অনলাইন ও অফলাইন সমন্বয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা যাবে। তবে এক্ষেত্রে ন্যূনতম ৬০ভাগ ক্লাস
সশরীরে নিতে হবে।
ল্যাবরেটরি রক্ষণাবেক্ষণ এবং শিক্ষার্থীদের তত্ত্বীয় কোর্সের জ্ঞানের গুণগত মান বজায় রাখার লক্ষ্যে
একাডেমিক কাউন্সিলের সভায় ব্যবহারিক পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে বিশেষ গুরুত্বারোপ করা হয়। এক্ষেত্রেও
একাধিক সেকশন/গ্রুপ করে ক্লাস ও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
লুতুব আলি, কলকাতা: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপ-সচিব (পরী ...
স্টাফ রিপোর্টার: সরকার একসঙ্গে দেশের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত ১০টি পৃথক প্রজ্ঞাপন জারি করে। নতুন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার দিনের কমপ্লিট শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে বেলা ১১টার দিকে ভিসির অফিস আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্ল ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও মশাল মিছিল করেছেন ...
সব মন্তব্য
No Comments