ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মনিয়ন্দ ইউনিয়নের একেবারে সীমান্ত ঘেঁষা গ্রাম খারকুটের বাসিন্দা ৬৫বছরের বৃদ্ধ আব্দুল মজিদ। এই বৃদ্ধ বয়সেও দিন মজুরের কাজ করে সংসার চালাতে হচ্ছে। ঘরে স্ট্রোক করা স্ত্রী, তিন সন্তানসহ একমাত্র মেয়ে ও মানসিক প্রতিবন্ধী ছেলে রয়েছে। সংসার চালাতে এই বৃদ্ধ বয়সেও দিন মজুরের কাজ ছাড়া উপায় নেই। কিন্তু বিনা অপরাধে হামলা শিকার হয় গত ৪ দিন যাবত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন আব্দুল মাজিদ। তার দু'টি পায়ে ২৮টি সেলাই দেওয়া হয়েছে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১০জুন বৃহস্পতিবার বিকেলে নুরুল ইসলাম নামের এক ব্যক্তি একই এলাকার সবুজ নামের একজনকে পূর্বের শক্রতার জেরে মারধোর করেন। পরে সবুজের ছোটভাই জসিম আখাউড়া থানায় একটি মামলা করেন। শুক্রবার জুম্মার নামাজ পড়ে বাড়িতে ফেরার পথে নুরুল ইসলামের ফুফাতো ভাই বৃদ্ধ আব্দুল মজিদকে পুলিশ পরিচয়ে রাস্তায় ঘেরাও করেন। তাদের মুখ বাধা থাকলেও মাজিদ তাদের চিনে ফেলে দৌড়ে প্রাণে বাঁচতে সীমান্ত ঘেঁষে গ্রাম ইটনায় পালিয়ে যেতে চান। কিন্তু শেষ রক্ষা হয়নি, তাকে ধরে গ্রামের একটি বাড়িতে তুলে নিয়ে যায়। ওইখানে আব্দুল মজিদকে বেধে রড দিয়ে পিটিয়ে তার দুই পা ভেঙে জখম করেন। আহত আব্দুল মজিদকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সার্জারী বিভাগে ভর্তি করা হয়েছে। তার পায়ে ২৮টি সেলাই দেওয়া হয়েছে। এই ঘটনায় আব্দুল মাজিদ মিয়ার মেয়ে বাদি হয়ে আখাউড়া থানায় মামলার আবেদন জমা দেন। কিন্তু মামলার আবেদনটি আমলে নেননি থানা পুলিশ।
আব্দুল মজিদের মেয়ে ফেরদৌসা বেগম বলেন, আমার স্বামী মারা গেছেন ১৪বছর আগে। তিন সন্তান নিয়ে আমি বসবাস করছি বাবার বাড়িতে। আমার একমাত্র ভাইটিও মানসিক প্রতিবন্ধী। আমরা সবাই বাবার আয়ের উপর নির্ভরশীল। বিনা অপরাধে আমার বাবার উপর হামলা করা হয়েছে। এই ঘটনায় আমি মামলা দিলে তা নথিভুক্ত করতে পুলিশ টালবাহানা করছে। আমি আমার বাবার উপর হামলার বিচার চাই।
আহতের ভাতিজা সজিব জানান, মারধোর শেষে মান্নানের বাড়িতে নিয়ে চাচাকে আটক করে রাখেন দুর্বৃত্তরা। পরে পুলিশ গিয়ে উনাকে উদ্ধার করেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মামলা না নেওয়ার বিষয়টি সঠিক নয়। আমরা বৃদ্ধের উপর হামলার ঘটনায় তদন্ত করছি। আমরা হাসপাতালে চিঠি লিখেছি, কাগজপত্র পাওয়া যাব।
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নৌপথে যাতায়াতকারী যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে যাত্রীদের সতর্ক ...
সব মন্তব্য
No Comments