আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন দেশটির গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড। বৈশ্বিক গোয়েন্দাপ্রধানদের একটি সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফররত তুলসী গ্যাবার্ড সোমবার (১৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ কথা বলেন।
ভারত সফরে মার্কিন এই গোয়েন্দা প্রধান প্রথম দিনেই অংশ নেন পৃথিবীর বিভিন্ন দেশের গোয়েন্দা বিভাগের প্রধানদের একটি হাই-প্রোফাইল সম্মেলন বা সিকিওরিটি কনফারেন্সে হয়। সভাপতিত্ব করেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
এনটিভির পক্ষে ভারতীয় সংবাদ উপস্থাপক এবং সাংবাদিক বিৃষু সোম গ্যাবার্ডের সাক্ষাৎকান নেন। আলাপকালে এক পর্যায় মার্কিন গোয়েন্দাপ্রধানকে প্রশ্ন করেন , বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে। সেখানে সহিংসতাও ঘটেছে। সংখ্যালঘুদের ওপর নির্যাতনের তথ্যও আসছে। যুক্তরাষ্ট্র কি এ বিষয়ে উদ্বিগ্ন? শুধু রাজনীতি নয়, বাংলাদেশের সব ধরনের পরিস্থিতকি নিয়ে যুক্তরাষ্ট্র কি উদ্বিগ্ন?
উত্তরে তুলসি গ্যাবার্ড বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দীর্ঘদিন ধরে ট্রাম্প ও তার প্রশাসনের জন্য প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশে ইসলামী চরমপন্থা এবং সন্দ্রসী উপাদানের উত্থান সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বরেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রীসভা বাংলাদেমের অন্তর্বতীকালীন সরকারের সঙ্গে সবেমাত্র আরোচনা শুরু করেছে। কিন্তু এটি (চরমপন্থা এবং সন্ত্রাসী উপাদানের উত্থান) এখনো উদ্বেগের একটি কেন্দ্রীয় বিষয়।
এনডিটিভির প্রতিবেদনে অবশ্য বলা হয়, বাংরাদেশের উদ্বেগের কেন্দ্র বিন্দু হিসেব 'মন্ত্রাসবাদ ও উগ্রবাদ' ইস্যুর কথা বলেন তুলসি গ্যাবার্ড। এসময় তিনি আরও বলেন, বিশ্বব্যাপী 'ইসলামপন্থি সন্ত্রাসবাদ' রুখতে ট্রাম্প প্রশাসন বেশ গুরুত্ব দিচ্ছে ও এ বিষয় প্রতিশ্রুতিবদ্ধ।
আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৫ মে বেইজিং থেকে ওয়াশিংটনের পথে রওনা হন তিনি। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
সব মন্তব্য
No Comments