মাহাবুবুর রহমান: জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, বরিশালে সদর উপজেলা নির্বাহী কর্মকতার সরকারি বাসভবনে হামলা, আনসার ও পুলিশ সদস্যদের দফায় দফায় গুলি ও সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে হামলা সংঘর্ষের ঘটনায় সারাদেশে নাড়া দিয়েছে।
তিনি বলেন, এ নিয়ে সরকারি দলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। সরকারের একজন উর্ধ্বতন কর্মকতার নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? বিষয়টি দেশের জন্য অশনিসংকেত।
আজ শনিবার সন্ধ্যায় জাপার কাকরাইল কার্যালয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের সুস্থতা কামনায় জাতীয় সেচ্ছাসেবক পার্টি আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাপা মহাসচিব বলেন, বরিশালের ঘটনায় সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ঘটনার নিরপেক্ষ বিচারের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। তিনি বলেন, করোনার কারনে প্রায় দুই বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় জাতিকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদের ইতিমধ্যে সরকারের কাছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে বলেছেন, এখনই পরীক্ষামূলক ভাবে হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হোক।
দোয়া মাহফিলে সেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, যুগ্ম- মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, কেন্দ্রীয় নেতা হুমায়ুন খান, গোলাম মোস্তফাসহ সংগঠনের ন আসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ আগস্ট রাতে রওশন এরশাদের অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments