ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম-কে সচিব পদে বদলি করা হয়েছে।
আর সচিব ড. ফেরদৌস জামান-কে কমিশনের রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন বিভাগের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ পরিচালক ড. শামসুল আরেফিন এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (১১ আগস্ট) এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়। ড. মো. ফখরুল ইসলাম সচিব হিসেবে যোগ দান করেন।
উল্লেখ্য, ড. মো. ফখরুল ইসলাম কমিশনের যুগ্মসচিব ও পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া, যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে ইএলটির ওপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ০৩ টি।
তিনি এমটিসিপি (মালয়েশিয়া), নাফিক (নেদারল্যান্ডস), সিডা (সুইডেন), এসসিপি (সিংগাপুর) এবং এসডিসি ফেলোশিপের আওতায় উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
সব মন্তব্য
No Comments