নাটোর প্রতিনিধি: নাটোরের কেন্দ্রীয় মহাশ্মশানে তরুন দাস নামের এক ভবঘুরেকে হাত-পা বেঁধে হত্যা করে কাঁসার তৈরী জিনিস পত্র পুজার মালামাল চুরি করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে নাটোর শহরের বড়হরিশপুর এলাকায় কাশিমপুরে অবস্থিত কেন্দ্রীয় মহাশ্মশান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।নিহত তরুণ দাস শহরের আলাইপুর এলাকার কালী চন্দ্র দাসের ছেলে।
কেন্দ্রীয় মহাশ্মশানের সভাপতি সুবল রায় বলেন , শনিবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা নাটোরের কাশিমপুর এলাকায় কেন্দ্রীয় মহাশ্মশানে ঢুকে ভবঘুরে তরুণ দাসের হাত-পা বেঁধে হত্যা করে ভান্ডার রুম থেকে কাঁসার পাতিল, গামলাসহ কাঁসা এবং পিতলের প্রায় ৪মণ মালামাল চুরি করে নিয়ে যায়।
নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান বলেন, হত্যাকান্ডের বিষয়টি তদন্তের জন্য রাজশাহী থেকে সিআইডি এবং ক্রাইমসিন ইউনিট এসেছে। পুলিশ আসামীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছে।#
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
সব মন্তব্য
No Comments