বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের শারদীয় দুর্গাপূজার পূজামন্ডপ পরিদর্শনকালে স্মৃতিচারণ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব) সুপ্রদীপ চাকমা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনাকালে এই জগন্নাথ হলে আমি পাঁচ বছরের বেশি সময় ছিলাম। জগন্নাথ হল আমার প্রাণের জায়গা। এই জায়গাটায় থাকতে পারার কারণেই আমি মনে করি আজ আমার এ পর্যন্ত আসাটা সম্ভব হয়েছে। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরো বলেন, এদেশের সমতল-পাহাড়ের মানুষ একসাথে থাকছি, আর আজীবন একসাথে বসবাস করবো।
উপদেষ্টা বলেন, এই দেশ এমন একটি দেশ, এখানে সাম্য, মৈত্রী, সৌহার্দ্র্য, বন্ধুত্ব এর সবকিছুই আছে। শুধু প্রয়োজন আমাদের তা লালন করা ও মেনে চলা। আমাদের সবার উচিত সৌহার্দ্র্য ও সম্প্রীতির বন্ধনে একসাথে মিলেমিশে থাকা। পাহাড় তো আমাদের সবার। এর রক্ষণাবেক্ষণ ও লালনসহ প্রত্যেকে আমরা প্রত্যেকের অধিকার রক্ষা করব।
এ সময় বিএনপি নেতা রুহুল কবির রিজভীসহ দলীয় অন্যান্য নেতাকর্মী ও পূজাভক্তকূল সূধিজনরা উপস্থিত ছিলেন।
এর আগে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সিদ্ধেশ্বরী কালী মন্দির ও রমনা কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
সব মন্তব্য
No Comments