কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলারে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে দুই জেলে অগ্নি দ্বগ্ধ হয়েছে। জেলেরা হলো হারুন পাহলান (৬৫) ও আবুল সরদার (৫৫)। এসময় ট্রলারটির একাংশ বিধ্বস্ত হয়। রবিবার রাত ৯ টার দিকে ধূলাসার ইউনিয়নের ধোলাই মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে ঝলসে যাওয়া ওই দুই জেলেকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। এরমধ্যে হারুন পাহলানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ওই রাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে আবুল সরদারকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এদের বাড়ি পার্শ্ববতী গলাচিপা উপজেলার আমখোলা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারা সাগরে যাওয়ার জন্য ছয় জেলে প্রস্তুতি নিচ্ছিলেন। রাতের খাবারের জন্য জেলে হারুন পাহোলান ট্রলারে রান্না করছিলো। হঠাৎ বিস্ফোরণে ট্রলারটির সামনের অংশ ভেঙ্গে উড়ে যায়। এসময় অন্য জেলেরা আতংকিত হয়ে নদীতে ঝাপিয়ে পরে। তবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে দুই জেলে মারাত্মকভাবে অগ্নি দ্বগ্ধ হয়।
কলাপাড়া স্বাস্থ্য কমপেপ্লক্সের মেডিকেল অফিসার ডা:আব্দুল করিম জানান, আবুল সরদারের শরীরের বভিন্নি অংশ পুড়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল রেফার করা হয়েছে ।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন তালুকদার সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments