বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের বন্ধুরা সারাক্ষণ বিএনপির বিরুদ্ধে বিষোদগার করে। জিয়াউর রহমানকে খাটো করার চেষ্টা করে, বেগম খালেদা জিয়াকে খাটো করার চেষ্টা করে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খাটো করার চেষ্টা করে। কিন্তু তারা যদি একবার নিজেকে প্রশ্ন করে তাদের অবদান কী? তাদের অবদান হচ্ছে ভারতে গিয়ে পালিয়ে থেকে নেতা সাজা। পরে দেশে ফিরে এসে এটা বলা যে, এই দেশটা তারাই স্বাধীন করেছে। তাদের অবদান সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে এক দলীয় শাসন বাকশাল কায়েম করা।
বৃহস্পতিবার ২ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আজকে আওয়ামী লীগ জনগণকে বিভ্রান্ত করতে চায়, প্রকৃত ইতিহাস থেকে জনগণকে দূরে সরিয়ে দিতে চায়। কিন্তু তাতে কোনো লাভ হবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। তিনি এই দেশের মানুষের হৃদয়ের মধ্যে আছেন।
তিনি বলেন, ‘শহিদ জিয়াউর রহমান যখন শাহদাৎ বরণ করেন, তখন এক শ্রেণির লোক মনে করেছিলো বিএনপি ধ্বংস হয়ে গেছে। বিএনপি জেগে উঠবে না। কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। সুতরাং বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করে সত্যকে মিথ্যা প্রমাণের চেষ্টা করে কোনো লাভ হবে না। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments