রংপুর অফিস: আলোচিত গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের পুনঃভোট গ্রহণ চলছে আজ।সিসিফুটেজের আওতায় ও ইভিএমে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে । নির্বাচনকে সুষ্ঠু করতে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অনিয়মে অভিযুক্ত ১৩৪ কর্মকর্তাকে ভোটের কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে সাঘাটা-ফুলছড়ির বাইরে থেকে প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। গতবারের মতো সিসিটিভিতে ঢাকায় বসে মনিটর করা হচ্ছে নির্বাচন।
এই উপনির্বাচনে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন আওয়ামী লীগের মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টির (জাপা) এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু, বিকল্পধারার জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাত এবং সৈয়দ মাহবুবুর রহমান। তবে গত ২৫ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ বগুড়ায় সংবাদ সম্মেলন করে ভোট কারচুপির আশঙ্কায় এই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
গাইবান্ধার পুলিশ সুপার কামাল হোসেন বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য র্যাবের ৯টি টিম, চার প্লাটুন বিজিবি এবং অস্ত্রধারী আনসার সদস্য ছাড়াও ১ হাজার ২৮৫ জন পুলিশ নিরাপত্তা প্রদানে দায়িত্ব পালন করছেন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য ১৪৫টি ভোটকেন্দ্রে ১ হাজার ২৪২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যা পর্যবেক্ষণের জন্য উচ্চ পর্যায়ের মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন।
গত ২৩ জুলাইয়ে সংসদের সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ উপনির্বাচনে অনিয়মের কারনে ভোট গ্রহণ বাতিল করেন নির্বাচন কমিশন (ইসি)।
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। তিনি বলেন, জাতীয় জীবনে বাংলাদেশে ...
স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা নদীবন্দর (সদরঘাট) এলাকায় যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী নৌযাত্রা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। পবিত্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের ঈদযাত্রা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ ম ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার পর ঘরে ফেরা যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যা ...
সব মন্তব্য
No Comments