ডেস্ক রিপোর্ট: দেশ পুনর্গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। রোববার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশের মাধ্যমে ৫৫ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
গঠিত কমিটির আহবায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবি পার্টির সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন।তার আগে ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
নাগরিক কমিটির সদস্য সচিব আফতার হোসেন ছাত্রশক্তির আহবায়ক। তিনি ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক।
কমিটির মুখপাত্র করা হয়েছে সামান্তা শারমিনকে। কমিটি ঘোষণার পর মুখপাত্র ঘোষণা করেন অচিরেই সব মহানগর, জেলা ও উপজেলা পর্যায় ছাত্র-জনতার অভ্যূত্থানের অংশগ্রহণকারী সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্ব এবং বিভিন্ন শ্রেনি-পেশার মানুষের সঙ্গে তারা আলোচনা করবেন।
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
সব মন্তব্য
No Comments