উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে এক যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে কু প্রস্তাব ও চাঁদা দাবী করার অভিযোগে ভুক্তভোগী নারী বাদী হয়ে উজিরপুর থানায় মামলা দায়ের করেছেন।
২২ এপ্রিল মঙ্গলবার ভুক্তভোগী নারী বাদী হয়ে উজিরপুর মডেল থানার মামলা দায়ের করেন।
স্থানীয়, ভুক্তভোগী, ও মামলা সুত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল উপজেলার শিকারপুর বন্দরের একটি দোকানের সামনে জয়শ্রীর বাসিন্দা এক প্রবাসীর স্ত্রীকে উজিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক জালিছ মাহমুদ মৃধা প্রকাশ্যে কু - প্রস্তাব দেয় এবং নগদ তিন লক্ষ টাকা চাদা দাবি করে। এসময় ওই নারী চাদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে নানা ভাবে হুমকি ধামকি দেয়।
যুবদলের যুগ্ম আহব্বায়ক জালিসছ মৃধার কু প্রস্তাব ও চাঁদাদাবী র একটি রেকডিং ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সুত্রে আরো জানাযায়, অভিযুক্ত জালিছ মৃধার নামে রয়েছে একাধিক চাদাবাজি, নারী কেলেঙ্কারী, দখল বানিজ্য সহ অর্ধশতাধিক অভিযোগ। শুধু তাই নয় সম্প্রতি শিকারপুর বন্দরের এক বীর মুক্তিযোদ্ধার দোকান ঘরে বিএপির ব্যানার সাটিয়ে দখল করার ও অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে। দেশের ৩০ টির বেশি পত্র-পত্রিকায় দোকান দখলের চেষ্টার ঘটনায় সংবাদ প্রচার হয়। মুক্তিযোদ্ধা পরিবারটি স্বরাষ্ট্র উপদেষ্টার শরণাপন্ন হলে যুবদল নেতা জালিস মৃধা নিকট হতে দোকান ঘর ফিরে পান।
শুধু তাইনয়, জালিস মৃধার বিরুদ্ধে রয়েছে অন্যের জমি দখল বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন, ভিজিএফের চাল চুরি, সহ বিভিন্ন অভিযোগ। তার ভয়ে এলাকার সাধারন মানুষের মনে সর্বদা আতংক বিরাজ করে।
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী জানান, মামলা দায়েরের পর আমাকে ও আমার পরিবারকে নানা ভাবে হুমকি ধামকি দিচ্ছে লম্পট জালিছ মৃধা। উজিরপুর থানা পুলিশকে অবহিত করলেও রহস্য জনক কারনে তারা কোনো পদক্ষেপ গ্রহন করছে না। আমি আমার পরিবারে নিরাপত্তা চাই। লম্পট জালিছ মৃধার দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানাই।
উজিরপুর মডেল থানায় ওসি আব্দুস সালাম জানান, এক প্রবাসীর স্ত্রীর নিকট চাঁদা দাবি ও কু প্রস্তাবের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments