ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে আব্দুল মান্নান বেপারী (৪০) নামের এক ব্যবসায়ীর পুরুষাঙ্গ ও গলা কাটা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ সেপ্টেম্বার) দুপুরে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ নিজ বসত ঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে দুই সন্তান নিয়ে পলাতক রয়েছেন নিহতের স্ত্রী নুরুনাহার। শনিবার রাতের কোন এক সময় এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুর মানśান বেপারীর পুরুষাঙ্গসহ গলা ও মুখের বিভিনśস্থানে কাটা রয়েছে। ছুরি বা ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে আমরা ধারনা করছি। যেহেতু নিহতের স্ত্রী ঘটনার পর থেকে পলাতক রয়েছে তাই ধারনা এ হত্যাকান্ডে সাথে স্ত্রী জড়িত থাকতে পারে। তবে বিষয়টি পুলিশ সঠিক ভাবে তদন্ত করছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ রবিবার ১৭ মে থেকে ঈদের আগে শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ...
সব মন্তব্য
No Comments