ডেস্ক রিপোর্ট: সাফ চ্যাম্পিয়নশীপে অংশ নিতে আজ মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। উপ মহাদেশীয় এই টুর্নামেন্টে পাঁচটি দেশ অংশ নিচ্ছে। দেশগুলো হচ্ছেস্বাগতিক মালদ্বীপ, বাংলাদেশ, ভারত, নেপাল শ্রীলংকা ও । দেশটির রাজধানী মালির জাতীয় স্টেডিয়ামে আগামী ১ থেকে ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
এটি বাংলাদেশ জাতীয় দলের অন্তবর্তীকালীন কোচ হিসেবে অস্কার ব্রুজনের প্রথম মিশন। সাফ চ্যাম্পিয়নশীপের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লীগের ক্লাব বসুন্ধরা কিংসের কোচকে এই দায়িত্ব দেয়া হয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ময়দানি লড়াইয়ে নামবে শ্রীলংকার বিপক্ষে। লাল সবুজ জার্সির দলটির দ্বিতীয় ম্যাচ শক্তিশালী ভারতের বিপক্ষে ৪ অক্টোবর। এরপর ৭ অক্টোবর স্বাগতিক মালদ্বীপের মোকাবেলা করবে বাংলাদেশ। লীগ পর্বের শেষ ম্যাচে ১৩ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।
লিগের শীর্ষ পয়েন্টধারী দুটি দল ফাইনালে খেলার সুযোগ পাবে। আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
দল: শহিদুল আলম, আনিসুর রহমান, আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, সোহেল রানা, সাদ উদ্দিন, বিপলু আহমেদ, জামাল ভুঁইয়া, রাকিব হোসেন, সুমন রেজা, তারিক রায়হান কাজী, মাহবুবুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান ফাহাদ, জুয়েল রানা, টুটুল হোসেন বাদশাহ ও মোহাম্মদ হৃদয়।
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
ডেস্ক রিপোর্ট: দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করেও স্বপ্ন দেখা থামায়নি কিশোরী আলেয়া খাতুন। নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের এই মেয়ে এখন জেলার নারী ফুটবলের নতুন বিস্ময়। ‘ ...
স্টাফ রিপোর্টার: নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ১০৪ রান ...
সব মন্তব্য
No Comments