স্টাফ রিপোটার: ড. কামাল হোসেন বলেন: গণতন্ত্র, আইনের শাসন, ভোটাধিকারের অনুপস্থিতি আজকে সৃষ্ট রাজনৈতিক সংকটের কারণ। সীমাহীন দূর্নীতি, লুটপাট ও বিদেশে অর্থ পাচার অর্থনৈতিক সংকটের এবং তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্য-গ্যাস-বিদ্যুৎতের দাম বাড়ানোর কারণে মানুষের দূর্দশার অন্যতম কারণ। বিদ্যমান সংকট সৃষ্টির মূল কারণ সরকারের সমর্থন পুষ্ট সিন্ডিকেট এবং স্বয়ং সরকার। আগামী জাতীয় সাধারণ নির্বাচন সামনে রেখে আজ দেশে চরম সংঘাত-সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। দেশের মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যমত গড়ে তুলতে হবে। আজ বেলা ১১ টায় ড. কামাল হোসেনের মতিঝিলস্থ চেম্বারে অনুষ্ঠিত গণফোরামের সভাপতি পরিষদের সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ডা. মো. মিজানুর রহমান, মফিজুল ইসলাম খান কামাল, এড. আলতাফ হোসেন, এড. আব্দুল মোমেন চৌধুরী, মোশতাক আহম্মেদ, এড. সেলিম আকবর, এড. সুরাইয়া বেগম, শাহ নূরুজ্জামান, মো. ইয়াসিন প্রমূখ।
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
সব মন্তব্য
No Comments