স্টাফ রিপোটার: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ধারাবাহিকতায় বাংলা একাডেমি ‘স্বপ্নের পদ্মা সেতু’ নিয়ে আজ ৫ই জুলই সকাল ১১টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
প্রধান অতিথির বক্তব্যে কে এম খালিদ এমপি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের সবচেয়ে বড় অর্জনÑস্বপ্নের পদ্মা সেতু বিনির্মাণ। নানা প্রতিকূলতা এবং ষড়যন্ত্রের জাল ছিন্ন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস এবং দূরদর্শিতায় পদ্মা সেতু নির্মিত হয়ে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি যোগাযোগ স্থাপনের পাশাপাশি সারা দেশের সাংস্কৃতিক মেলবন্ধনকে মজবুত করেছে। তিনি বলেন, পদ্মা সেতু বাঙালির স্বপ্নের জয়গাথা; বঙ্গবন্ধুর আকাক্সক্ষার সোনার বাংলা প্রতিষ্ঠার পথে আমাদের এক ধাপ এগিয়ে যাওয়া।
শুভেচ্ছা বক্তব্যে সাবিহা পারভীন বলেন, পদ্মা সেতু বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য গৌরব ও অহংকারের বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য নেতৃত্বের স্বর্ণফসল এই পদ্মা সেতু।
সভাপতির বক্তব্যে কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবর্ষের ধারাবাহিকতায় পদ্মা সেতুর উদ্বোধন আমাদের জন্য অপরিমেয় আনন্দের উৎস-গাথা। প্রমত্তা পদ্মার বুকে স্বপ্নের সেতুর নির্মান শুধু যোগাযোগব্যবস্থার বা অর্থনৈতিক ক্ষেত্রের বিষয় নয়; এর সাংস্কৃতিক তাৎপর্যও অপরিসীম। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে পললভূমি বাংলায় পদ্মা সেতু নির্মাণ গোটা জাতির জন্য অনন্ত শুভ সময়ের বার্তা বয়ে এনেছে। বাংলা একাডেমি বাঙালির এই অনন্য অর্জনকে কাব্যে-সংগীতে স্মরণীয় করে রাখতে এই অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পদ্মা নদীর মাঝি-এর নির্বাচিত অংশ থেকে পাঠ করেন বাচিকশিল্পী জয়ন্ত চট্টপাধ্যায় এবং কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী রূপা চক্রবর্তী।
অনুষ্ঠানে পদ্মা নদী এবং পদ্মা সেতু কেন্দ্র করে রচিত কবিতা পাঠ করেন কবি মুহম্মদ নূরুল হুদা, নাসির আহমেদ, আসলাম সানী, আসাদ মান্নান, ফারুক মাহমুদ, মিনার মনসুর এবং ঝর্না রহমান।
পদ্মা নদী এবং পদ্মা সেতুকে কেন্দ্র করে সংগীত পরিবেশন করেন শিল্পী বিমান চন্দ্র বিশ্বাস, মানিক রহমান, রেজা রাজন, ফারহানা শিরিন এবং সঞ্জয় কুমার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক (চলতি দায়িত্ব) সাহেদ মন্তাজ ও উপপরিচালক (চলতি দায়িত্ব) রোকসানা পারভীন স্মৃতি।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ২১ মে রাতে ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু সংকট নিরসনে সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত যৌথ উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ অধিদপ্তরের সীমাবদ্ধতা কাটিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে আন্তঃপ্রত ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল সেবা সম্পূ ...
কুমিল্লা অফিস: দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী এখনো মাঠে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, অনেক সৈনিককে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তবে ...
সব মন্তব্য
No Comments