নৌকা পালিয়েছে
রংপুর অফিস: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এবার তো নৌকা নাই, নৌকা পালাইছে। শেখ হাসিনা ভারতবর্ষে চলে গেছেন। মাঝখানে তাঁর যে সমর্থকরা আছেন, তাঁদের বিপদে ফেলে গেছেন। আমরা সেই বিপদে তাঁদের পাশে দাঁড়িয়েছি।”
তিনি বলেন, আওয়ামী লীগের নিরপরাধ সমর্থকদের পাশে বিএনপি থাকবে এবং মানবিক দায়িত্ব থেকে তাদের সহযোগিতা করা হবে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও–১ আসনের রায়পুর ইউনিয়নের মোলানী বাজার এলাকায় আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
পথসভায় মির্জা ফখরুল আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভাজনের রাজনীতি নয়, বরং সহমর্মিতা ও সহাবস্থানের রাজনীতিই প্রয়োজন। যারা কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন, তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা সবার দায়িত্ব।
এদিন তিনি রায়পুর ইউনিয়নের একাধিক এলাকায় পথসভায় অংশ নেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এসব সভায় উপস্থিত ছিলেন।
পথসভাগুলোতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও বক্তব্য রাখেন।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments