স্টাফ রিপোর্টার: রাজধানীর ডেমরায় হাজী মোয়াজ্জেম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফতাব উদ্দিন চৌধুরীর পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্কুলের শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে হাজীনগর থেকে সারুলিয়া পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এ সময় বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরাসহ অভিভাবকেরা উপস্থিত ছিলেন। ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অতিরিক্ত টাকা আদায়, সেচ্ছাচারিতা, রাজনৈতিক প্রভাব খাটানোসহ নানা অনিয়ম— দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এ সময় ছাত্র—ছাত্রীরা ‘দফা এক দাবি এক, আফতাবের পদত্যাগ’ সহ নানা স্লোগানে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি জানায়।
শিক্ষার্থীরা জানায়,আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অত্র প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষকসহ সিন্ডিকেট করে নানা অনিয়ম দুর্নীতি শুরু করেন আফতাব উদ্দিন। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, বিনা রশিদে অর্থ আদায়, ভুয়া বিল করে টাকা আত্মসাত, কোচিং বাণিজ্য, উপবৃত্তির শিক্ষার্থী নির্বাচনে অনিয়ম সহ নানা অনিয়ম দুর্নীতি করেন তিনি। এছাড়াও প্রধান শিক্ষক কখনো শ্রেণি কক্ষে পাঠদান করতেন না। এমনকি কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে শাস্তি মূলক টিসি প্রদান করতেন। অভিভাবকদের সাথেও দুর্ব্যবহার করতেন ওই প্রধান শিক্ষক। এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি শাহাদাৎ মাওলানা বলেন, বিষয়টি নিয়ে গত কয়েকদিন উত্তাল। কতিপয় ব্যক্তি আমার বাসায়ও হামলা চালিয়েছে। প্রধান শিক্ষকের অর্থ আত্মসাৎ নিয়ে তিনি বলেন,আমি দায়িত্ব পাওয়ার পর কোনো অনিয়ম হয় নি। প্রধান শিক্ষককে আমি বাসায় আসতে বলেছি কিন্তু তিনি আসতে অপারগ। বিভিন্ন মহল ইন্ধন দিচ্ছে মানববন্ধনে। তবে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. আফতাব উদ্দিন চৌধুরী বলেন, আমার বিরুদ্ধে অনিয়ম—দুর্নীতির অভিযোগের বিষয়টি একেবারেই মিথ্যা। ব্যক্তি আক্রোশে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বর্তমানে আমি অসুস্থ বলে স্কুলে আসতে পারছিনা। বিদ্যালেয়ের শিক্ষিকা নাজমা মেডামকে প্রধান শিক্ষকের চেয়ারে বসার জন্য একটি মহল ইন্ধন দিচ্ছে। প্রতিষ্ঠানের সভাপতির তত্ত্বাবধানে সব কিছু করেছি তাই এখানে অনিয়মের সুযোগ নেই। আর বিষয়টি নিয়ে তদন্ত করলে সব সত্য বেরিয়ে আসবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
সব মন্তব্য
No Comments