ডেস্ক রিপোর্টঃ গণপরিবহনে নৈরাজ্য ও বিশৃঙ্খলা রোধ এবং জনদুর্ভোগ লাঘবে রাজধানী ঢাকার সঙ্গে দেশের অন্য ৬৩টি জেলার সরাসরি বিআরটিসির বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এই দাবি জানান। স্বপ্নের পদ্মা সেতুর সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় সর্বাগ্রে এই সেবা চালুর ওপরও গুরুত্বারোপ করেছে নাগরিক সংগঠনটি।
পবিত্র ঈদযাত্রায় সড়কে তীব্র যানবাহন সংকটের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, পদ্মা সেতু চালু হওয়ায় এবার সড়কপথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের মাত্রাতিরিক্ত চাপ পড়ে। এতে গাড়িসংকট দেখা দেয়। অন্যদিকে অনলাইনে ও সরাসরি আগাম ট্রেনটিকিট না পাওয়া এবং ট্রেনের সীমাহীন সিডিউল বিপর্যয়ের কারণে বঙ্গবন্ধু সেতু হয়ে সড়কপথে উত্তরবঙ্গগামী মানুষের চাপ অনেক বেড়ে যায়। দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলগামী যানবাহনের তীব্র সংকটের সুযোগে এক শ্রেণির বাসমালিক যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার দেড়গুণ থেকে সর্বোচ্চ আড়াইগুণ পর্যন্ত বেশি ভাড়া আদায় করেছেন বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।
নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির বিবৃতিতে আরো বলা হয়, প্রত্যেক ঈদের আগে ঘরমুখি ও ঈদ শেষে কর্মস্থলমুখি লাখ লাখ মানুষকে জিম্মি করে গলাকাটা ভাড়া আদায় করা হলেও এই নৈরাজ্য বন্ধে বিআরটিএ ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো কার্যত: ব্যর্থ হচ্ছে। অন্যদিকে সাধারণ মানুষের টাকায় এক শ্রেণির প্রভাবশালী পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের পকেট ভারি হচ্ছে। বিবৃতিতে বলা হয়, বাড়তি ভাড়া আদায় ও জনদুর্ভোগ শুধু ঈদ মৌসুমেই নয়; সারা বছরই বিভিন্ন সড়কে বিশেষ করে আন্ত:জেলা ও দূরপাল্লার সড়কে যানবাহন সংকট থাকে এবং সেবার মানের চেয়ে বেশি ভাড়া আদায় করা হয়।
জাতীয় কমিটি মনে করে, এক শ্রেণির অসাধু পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের ভাড়ানৈরাজ্য বন্ধসহ গণপরিবহন খাতে বিরাজমান বিশৃঙ্খলা প্রতিরোধ এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে ঢাকা থেকে অন্য ৬৩টি জেলার সঙ্গে সরাসরি বিআরটিসির বাস সার্ভিস চালু অপরিহার্য হয়ে পড়েছে। জনস্বার্থে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় কমিটি।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ২২ মে বিক্রি করা হবে আগাম ...
স্টাফ রিপোর্টার: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল বাকী। বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ২১ মে রাতে ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু সংকট নিরসনে সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত যৌথ উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ অধিদপ্তরের সীমাবদ্ধতা কাটিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে আন্তঃপ্রত ...
সব মন্তব্য
No Comments