স্টাফ রিপোটার: মুন্সিগঞ্জের মুক্তারপুরে বিএনপি’র কর্মসূচিতে পুলিশ গুলিতে আহত যুবদল নেতা শহীদুল ইসলাম শাওন (২২) মারা গেছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।এ ঘটনার প্রতিবাদে বিএনপি দুই দিনের কর্মসুচি দিয়েছে।দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এ ঘটনার প্রতিবাদে শনিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগরসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।
শুক্রবার বাদ জুমা নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা ও সারাদেশে বাদ জুমা গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তায়
শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আজ রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের গুলিতে গুরুতর আহত যুবদল নেতা শহীদুল ইসলাম শাওন এর মৃত্যুতে শোক প্রকাশের ভাষা আমি হারিয়ে ফেলেছি। শহীদুল ইসলাম শাওন বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণের মাধ্যমে যে ইতিহাস রচনা করলো-তা দলের নেতাকর্মীদেরকে সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে আরও বলীয়ান করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
তিনি শহীদুল ইসলাম শাওন এর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
উল্লেখ্য, বুধবার মুন্সিগঞ্জের মুক্তারপুর পুরণো ফেরিঘাট এলাকায় বিএনপির সমাবেশে যাওয়ার পথে বিএনপির সঙ্গে পুলিশে্ বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশের গুলিতে আহত হন যুবদল নেতা শাওন। পরে আশঙ্কা অবস্থায় ঢাকা মেডিকেলে আইসিউতে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ৮. ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।
শহীদুল ইসলাম শাওন মুন্সিগঞ্জ জেলা মীরকাদিম পৌর যুবদলের ৮ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক ছিলেন। শাওন মিরকাদিম মুরমা এলাকার তোয়াব আলীর ছেলে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments