কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: মা ইলিশ রক্ষায় সরকারিভাবে ইলিশ ধরা, পরিবহন ও বিক্রিতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এ কারণে পটুয়াখালীর কলাপাড়ার জেলেরা ট্রলার নিয়ে যাচ্ছেন না ইলিশ শিকারে। তাই সাগর কিংবা নদীতে মাছ ধরা নৌকা ও ট্রলারের দেখা মিলছে না। অবরোধ শেষ হওয়ার সময় যতই ঘনিয়ে আসছে, ততই ব্যস্ত হয়ে পড়ছে জেলেরা। আর আগেভাগেই আগাম প্রস্তুতি নিয়ে রাখছেন তারা। অলস সময় পার না করে ঘাটে থাকা এসব জেলেরা বিরামহীনভাবে কাজ করছেন। জাল বুননের সুতা, থুরিয়া ও ধারালো চাকুই এখন তাদের যেন সম্বল। কেউ পুরনো জাল কেটে ছিড়ে নতুন করছে। কেউ নতুন জাল বুনছেন। কেউ বা আবার নতুন জালে দড়ি লাগানোর কাজে ব্যস্ত সময় পাড় করছেন। এছাড়া অনেকেই ট্রলার মেরামত কিংবা নতুন করে নির্মান করছেন। এমন চিত্র উপজেলার মৎস অবতরণ কেন্দ্র আলীপুর-মহিপুর, গঙ্গামতি, ঢোস, খাজুরাসহ জেলে পল্লী গুলোতে দেখা গেছে।
কথা হয় জেলে খলিলুর রহমানের সাথে। সে ধুলাসার ইউনিয়নের বাসিন্দা। ঠিক সাগর পাড়ে ঝাউ বনের পাশে বসে পুরনো কাটা ছেড়া জাল ঠিক করছিলেন। তিনি বলেন, বৈরী আবহাওয়ায় সাগরে মাছ শিকারে গিয়ে জালের অনেক ক্ষতি হয়েছে। এবার কাঙ্খিত ইলিশ ধরা পড়েনি। মহাজনের দাদনের টাকাও পরিশোধ করতে পারিনি। নতুন করে জাল কেনার পুঁজি না থাকায় বাধ্য হয়ে ছেঁড়া জাল সেলাই করে প্রস্তুত রাখছি। নিষেধাজ্ঞা শেষ হলে এই জাল দিয়েই আবার সাগরে মাছ শিকার করতে যাব। অপর জেলে লিটন মাতুব্বর বলেন, অবরোধে বসে না থেকে এখন নতুন করে জাল বুনা, জালের রশি বদলানো, ছেঁড়া জাল বুনন করছি।
কুয়াকাটা আশার আলো জেলে সমবায় সমিতির সভাপতি মো.নিজাম শেখ বলেন, তার সমিতির আওতায় ১২৫০ জেলে রয়েছে। অবরোধের সময় ঘনিয়ে আসলেও এখন পর্যন্ত এসব জেলেরা খাদ্য সহায়তা পায়নি। তিনি আরও বলেন, শুধু অবরোধকালীন সময়ই নয়, জেলেদের ঝুকিঁ ভাতা বা রেশন কার্ড চালুর দাবী জানান এই জেলে নেতা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এ উপজেলায় ১৮ হাজার ৩’শ ৫জন জেলে নিবন্ধনকৃত রয়েছে। ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য ইলিশ আহরণে বিরত থাকা এসব জেলেদের ২৫ কেজি করে চাল বিতরণ করা হবে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments